পেছন থেকে আসা লড়ির ধাক্কায় প্রান হাড়ান এক বাইক আরোহী। ঘটনাটি ঘটে আজ পুরাতন মালদার নারানপুর পোপড়া মোড় এলাকার ৩৪ নং জাতীয় সড়কে।
জানা যায় পুরাতন মালদা নারায়নপুর পোপড়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে এক বাইক আরোহী আটমাইলের দিক থেকে নারায়নপুর ব্লকে আসছিল একটি দশ চাকার লড়ি। পোপড়া মোড়ের কাছে বাইক আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে লড়িটি। ঘটনা স্থলেই মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম পঙ্কজ রাজবংশী, বাড়ি কালুয়া দিঘি যাদবপুর।পথ দুর্ঘটনা ফলে প্রাথ ঘণ্টা খানেক রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর পর পরিস্থিতি স্বাভাবিক হয় মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তরে জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘাতক লড়ি ও চালক পলাতক।
মালদা